হাসির জোয়ার : পর্ব -১২
প্রশ্ন ২৬১ : সবার সেরা 'টপকা ' ?
উত্তর : আলটপকা।
প্রশ্ন ২৬২ : সবার সেরা 'ঘুটে '?
উত্তর : বিদঘুটে।
প্রশ্ন ২৬৩ : সবার সেরা ' পট '?
উত্তর : ঝটপট।
প্রশ্ন ২৬৪ : সবার সেরা ব্যস্ত ?
উত্তর : শশব্যস্ত।
প্রশ্ন ২৬৫ : সবার সেরা ' চটা '?
উত্তর : রগচটা।
প্রশ্ন ২৬৬ :সবার সেরা ' ছুটি '?
উত্তর : ছুটোছুটি।
প্রশ্ন ২৬৭ :সবার সেরা ' চড়া '?
উত্তর : ছ্যাঁচড়া।
প্রশ্ন ২৬৮ : সবার সেরা ' চ্যাকা ' ?
উত্তর : ভ্যাবাচ্যাকা।
প্রশ্ন ২৬৯ : সবার সেরা ' পক্ক '?
উত্তর : অকালপক্ক।
প্রশ্ন ২৭০; সবার সেরা ' রাঙা '?
উত্তর : কামরাঙা।
------------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক
Comments
Post a Comment