রম্যরচনা : প্রশ্নোত্তরে মন
প্রশ্ন ১ : মন কি ? উত্তর : মন- ই জানে।গানটি শুনেন নি ' কেউ জানে না কেউ জানে না মন জানে ------ প্রশ্ন ২ : মন আছে তার প্রমাণ কি ? উত্তর : মন আছে বলেই তো মনোমালিন্য হয়। প্রশ্ন ৩ : এগিয়ে চলার প্রথম কথা কি ? উত্তর : মনের জোর। প্রশ্ন ৪ : আনন্দে মন কেমন হয় ? উত্তর : আত্মহারা হয়। প্রশ্ন ৫ : মন কি খোঁজে ? উত্তর : মনের মানুষ। প্রশ্ন ৬ : মানুষের জীবনে জটিলতা কিভাবে আসে ? উত্তর : মন ও বুদ্ধির অস্থিরতায়। প্রশ্ন ৭ : মনের সবচেয়ে বিশ্রী অবস্থা কখন হয় ? উত্তর : 'হানি' আছে ' মুন ' ও আছে অথচ ' হানিমুন' হচ্ছে না। প্রশ্ন ৮ : মন জ্বালা কিভাবে মেটায় ? উত্তর : নিজ রুচি অনুযায়ী কাজ করে।উচ্চ মেধাযুক্ত সরল মন সহ্য করে এবং সব কিছু সময়ের উপর ছেড়ে দেয়। মধ্যেমেধার মন কাঠি দেয়। ...