জোকস : হাসির জোয়ার ( পর্ব -৫)




প্রশ্ন  ১২১ : সবার সেরা ' খিচুড়ি ' ?
উত্তর   :  জগাখিচুড়ি ।
প্রশ্ন  ১২২ ;: সবার  সেরা ' খোঁচা ' ?
উত্তর  :   উদোখোঁচা।
প্রশ্ন  ১২৩ : সবার সেরা ' চুল ' ?
উত্তর  :  একচুল।
প্রশ্ন  ১২৪ :  সবার সেরা ' প্যাথী ' ?
উত্তর   :  সিমপ্যাথী।
প্রশ্ন ১২৫ : সবার সেরা ' টুকু ' ?
উত্তর : স্মৃতিটুকু।
প্রশ্ন  ১২৬ : সবার সেরা ' পাঁকু ' ?
উত্তর  :  আঁকুপাঁকু।
প্রশ্ন  ১২৭ : সবার সেরা ' ঢাক ' ?
উত্তর : নিজের ঢাক।
প্রশ্ন ১২৮ : সবার সেরা ' কটু ' ?
উত্তর   : দৃষ্টিকটু।
প্রশ্ন  ১২৯ : সবার সেরা ' ভারী ' ?
উত্তর  : রিকভারি।
প্রশ্ন  ১৩০ : সবার সেরা ' জোছনা ' ?
উত্তর   : মোম জোছনা।




প্রশ্ন ১৩১ : সবার সেরা ' চিঠি ' ?
উত্তর  :  ,খোলাচিঠি।
প্রশ্ন ১৩২ : সবার সেরা 'বেটা'?
উত্তর   :  বাপ কা বেটা।
প্রশ্ন ১৩৩: সবার সেরা ' নষ্ট ' ?
উত্তর  :  তাঁতী নষ্ট।
প্রশ্ন ১৩৪ : সবার সেরা ' তেল '?
উত্তর  :  গোঁফে তেল।
প্রশ্ন  ১৩৫ : সবার সেরা ' চক ' ?
উত্তর   :  চকচক।
প্রশ্ন ১৩৬ : সবার সেরা ' চ্যানেল '?
উত্তর  :  ইংলিশ  চ্যানেল।
প্রশ্ন  ১৩৭ : সবার সেরা ' টুম্বুর' ?
উত্তর  :  টইটুম্বুর।
প্রশ্ন ১৩৮ :  সবার সেরা 'বনা ' ?
উত্তর   :  বনিবনা।
প্রশ্ন ১৩৯ : সবার সেরা ' পড়া '?
উত্তর  : মুখ থুবড়ে পড়া।
প্রশ্ন ১৪০ : সবার সেরা ' খুঁজি ' ?
উত্তর  :  হারায়ে খুঁজি।




প্রশ্ন ১৪১ : সবার সেরা ' মিশ ' ?
উত্তর  :  মিলমিশ।
প্রশ্ন  ১৪২ : সবার  সেরা ' মিশে ' ?
উত্তর   ;  মিশমিশে।
প্রশ্ন  ১৪৩ : সবার সেরা ' ধপে '?
উত্তর   :  ধপধপে।
প্রশ্ন ১৪৪ : সবার  সেরা ' কনি ' ?
উত্তর  :  বেলকনি।
প্রশ্ন ১৪৫ : সবার সেরা ' মুড়িয়ে '?
উত্তর  :  হুড়মুড়িয়ে।
প্রশ্ন  ১৪৬ :  সবার সেরা ' টুকে ' ?
উত্তর  :  টুকটুকে।
প্রশ্ন ১৪৭ : সবার সেরা ' টক '?
উত্তর   :  টিকটক।
প্রশ্ন  ১৪৮ : সবার সেরা ' ঘামা ' ?
উত্তর  :  মাথাঘামা।
প্রশ্ন  ১৪৯ : সবার সেরা ' ঘর্ম '?
উত্তর   :  গলদঘর্ম।
প্রশ্ন :১৫০ : সবার সেরা ' পতন '?
উত্তর    :  ছন্দপতন।


----------------------------
 রচনা :

ডঃ গৌতম কুমার মল্লিক

Comments

Popular posts from this blog

জোকস: সবার সেরা ( পর্ব -১)

জোকস : সবার সেরা ( পর্ব -৫)

জোকস : সবার সেরা ( পর্ব - ৩)