হাসির জোয়ার : পর্ব-১৭
প্রশ্ন ৩০১ : সবার সেরা 'গোবর ' ? উত্তর : ল্যাজেগোবর। প্রশ্ন ৩০২ : সবার সেরা 'তাল '? উত্তর : ফাঁকতাল। প্রশ্ন ৩০৩ : সবার সেরা ' চড়া '? উত্তর : নড়াচড়া। প্রশ্ন ৩০৪ : সবার সেরা 'ভয় '? উত্তর : কনভয়। প্রশ্ন৩০৫ : সবার সেরা ' ছুটি '? উত্তর : ছোটাছুটি। প্রশ্ন ৩০৬ :সবার সেরা ' বৃষ্টি '? উত্তর : ডিমবৃষ্টি। প্রশ্ন ৩০৭ : সবার সেরা 'দাম '? উত্তর দুমদাম। প্রশ্ন ৩০৮ : সবার সেরা 'তারা '? উত্তর : একতারা। প্রশ্ন ৩০৯ : সবার সেরা 'টক'? উত্তর : টিকটক। প্রশ্ন ৩১০ : সবার সেরা 'টপ '? উত্তর : টপাটপ। -------------------------@ডঃ গৌতম কুমার মল্লিক