হাসির জোয়ার :পর্ব -১৫
প্রশ্ন ২৯১ :সবার সেরা ' ভিন্ন '? উত্তর : ছিন্নভিন্ন। প্রশ্ন ২৯২: সবার সেরা ' ছাড়া '? উত্তর : ছন্নছাড়া। প্রশ্ন ২৯৩ : সবার সেরা 'ভাল '? উত্তর : ভুলভাল। প্রশ্ন ২৯৪ : সবার সেরা 'ফল '? উত্তর : সুফল। প্রশ্ন ২৯৫ : সবার সেরা 'ডাল '? উত্তর : মগডাল। প্রশ্ন ২৯৬ : সবার সেরা 'পাকা '? উত্তর : বিশ্বপাকা প্রশ্ন ২৯৭ : সবার সেরা ' মুচড়ে '? উত্তর : দুমড়ে মুচড়ে। প্রশ্ন ২৯৮ : সবার সেরা 'OX '? উত্তর : XEROX প্রশ্ন ২৯৯: সবার সেরা ' বাস '? উত্তর : সিলেবাস। প্রশ্ন ৩০০: সবার সেরা 'পাত '? উত্তর : কর্ণপাত । ----------------- রচনা :ডঃ গৌতম কুমার মল্লিক