Posts

Showing posts from June, 2026

হাসির জোয়ার : পর্ব -১৬

Image
প্রশ্ন ৩০১ : সবার সেরা 'চুরি '? উত্তর  :  লুকোচুরি। প্রশ্ন ৩০২ : সবার সেরা 'পাট '? উত্তর  : লুটপাট। প্রশ্ন ৩০৩ : সবার সেরা 'হারা '? উত্তর  : দিশেহারা। প্রশ্ন ৩০৪ :সবার সেরা ' ডুবি '? উত্তর  :  ভরাডুবি। প্রশ্ন ৩০৫ : সবার সেরা 'ছাড় '? উত্তর  :  আছাড় '? প্রশ্ন ৩০৬ : সবার সেরা 'গাছ ' ? উত্তর  : চক্ষু চড়ক গাছ। প্রশ্ন ৩০৬ : সবার সেরা ' মুড়কি '? উত্তর  :  মুড়ি - মুড়কি। প্রশ্ন ৩০৭ : সবার সেরা 'ঢাক '? উত্তর  :  নিজের ঢাক। প্রশ্ন ৩০৮ : সবার সেরা 'ক্রিম '? উত্তর  : আইসক্রিম। প্রশ্ন ৩০৯ : সবার সেরা 'গড়া '? উত্তর  :  গড়গড়া। প্রশ্ন ৩১০: সবার সেরা ' বাজ '? উত্তর  : পাল্টিবাজ। --------------- রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক

হাসির জোয়ার :পর্ব -১৫

Image
প্রশ্ন ২৯১ :সবার সেরা ' ভিন্ন '? উত্তর  : ছিন্নভিন্ন। প্রশ্ন ২৯২: সবার সেরা ' ছাড়া '? উত্তর  :  ছন্নছাড়া। প্রশ্ন ২৯৩ : সবার সেরা 'ভাল '? উত্তর  :  ভুলভাল। প্রশ্ন ২৯৪ : সবার সেরা 'ফল '? উত্তর  : সুফল। প্রশ্ন ২৯৫ : সবার সেরা 'ডাল '? উত্তর  :  মগডাল। প্রশ্ন ২৯৬ : সবার সেরা 'পাকা '? উত্তর  : বিশ্বপাকা প্রশ্ন ২৯৭ : সবার সেরা ' মুচড়ে '? উত্তর   :  দুমড়ে মুচড়ে। প্রশ্ন ২৯৮ : সবার সেরা 'OX '? উত্তর   :  XEROX প্রশ্ন  ২৯৯: সবার সেরা ' বাস '? উত্তর  : সিলেবাস। প্রশ্ন ৩০০: সবার সেরা 'পাত '? উত্তর  : কর্ণপাত । ----------------- রচনা :ডঃ গৌতম কুমার মল্লিক