হাসির জোয়ার : পর্ব -১২
প্রশ্ন ২৬১ : সবার সেরা 'টপকা ' ? উত্তর : আলটপকা। প্রশ্ন ২৬২ : সবার সেরা 'ঘুটে '? উত্তর : বিদঘুটে। প্রশ্ন ২৬৩ : সবার সেরা ' পট '? উত্তর : ঝটপট। প্রশ্ন ২৬৪ : সবার সেরা ব্যস্ত ? উত্তর : শশব্যস্ত। প্রশ্ন ২৬৫ : সবার সেরা ' চটা '? উত্তর : রগচটা। প্রশ্ন ২৬৬ :সবার সেরা ' ছুটি '? উত্তর : ছুটোছুটি। প্রশ্ন ২৬৭ :সবার সেরা ' চড়া '? উত্তর : ছ্যাঁচড়া। প্রশ্ন ২৬৮ : সবার সেরা ' চ্যাকা ' ? উত্তর : ভ্যাবাচ্যাকা। প্রশ্ন ২৬৯ : সবার সেরা ' পক্ক '? উত্তর : অকালপক্ক। প্রশ্ন ২৭০; সবার সেরা ' রাঙা '? উত্তর : কামরাঙা। ------------------------------ রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক