হাসির জোয়ার : পর্ব -১৮
প্রশ্ন ৩২১ : সবার সেরা ' জাল '?
উত্তর : ইন্দ্রজাল।
প্রশ্ন ৩২২ : সবার সেরা ' পাড়'?
উত্তর : তোলপাড়।
প্রশ্ন ৩২৩ : সবার সেরা ' খান '?
উত্তর : ছত্রখান।
প্রশ্ন ৩২৪ : সবার সেরা ' বাদ '?
উত্তর : বরবাদ।
প্রশ্ন ৩২৫ : সবার সেরা ' চুপি ' ?
উত্তর : কারচুপি।
প্রশ্ন ৩২৬: সবার সেরা ' কাত '?
উত্তর : কুপোকাত।
প্রশ্ন ৩২৭ : সবার সেরা 'কট '?
উত্তর : বয়কট।
প্রশ্ন ৩২৮ : সবার সেরা ' খিঁচুড়ি'?
উত্তর : জগাখিঁচুড়ি।
প্রশ্ন ৩২৯ : সবার সেরা 'জাড়'?
উত্তর : উজাড়।
প্রশ্ন ৩৩০: সবার সেরা 'মিল '?
উত্তর : ট্রেডমিল।
-------------------------ডঃ গৌতম কুমার মল্লিক
Comments
Post a Comment