জোকস : সবার সেরা ( পর্ব - ২৩)
প্রশ্ন ৪৪১ : সবার সেরা ' পোকা ' ?
উত্তর : ,বই পোকা।
প্রশ্ন ৪৪২ : সবার সেরা ' চালা ' ?
উত্তর : আটচালা।
প্রশ্ন ৪৪৩ : সবার সেরা ' পাত ' ?
উত্তর : কর্ণপাত।
প্রশ্ন৪৪০ : সবার সেরা ' বাটা ' ?
উত্তর : বিক্রিবাটা ।
প্রশ্ন ৪৪৫ : সবার সেরা ' কুড়ি ' ?
উত্তর : কুড়কুড়ি।
প্রশ্ন ৪৪৬ : সবার সেরা ' পণ্য ' ?
উত্তর : ভোগ্যপণ্য।
প্রশ্ন ৪৪৭ : সবার সেরা ' খাটো ' ?
উত্তর : ছোটখাটো ।
প্রশ্ন ৪৪৮ : সবার সেরা ' ,রঙ্গ ' ?
উত্তর : অন্তরঙ্গ।
প্রশ্ন ৪৪৯ : সবার সেরা ' ভাঙা '?
উত্তর : মেঘভাঙা ।
প্রশ্ন ৪৫০ : সবার সেরা 'শর্ট ' ?
উত্তর : স্ক্রিনশর্ট।
প্রশ্ন ৪৫১ : সবার সেরা ' ,গুজব ' ?
উত্তর : গল্পগুজব।
প্ৰশ্ন ৪৫২ : সবার সেরা ' খরচ ' ?
উত্তর : বাজে খরচ।
প্রশ্ন ৪৫৩ : সবার সেরা ' ঝাল '?
উত্তর : চুইঝাল।
প্রশ্ন ৪৫৪ : সবার সেরা ' ফাটানো ' ?
উত্তর : দমফাটানো।
প্রশ্ন ৪৫৫ : সবার সেরা ' ডুব '?
উত্তর : লাবডুব।
প্রশ্ন ৪৫৬ : সবার সেরা ' ওয়ার্ক ' ?
উত্তর : নেট ওয়ার্ক।
প্রশ্ন ৪৫৭ : সবার সেরা ' ডালে '?
উত্তর : আবডালে।
প্রশ্ন ৪৫৮: সবার সেরা ' রতি ' ?
উত্তর : ভীমরতি।
প্রশ্ন ৪৫৯ : সবার সেরা ' জাল ' ?
উত্তর : মাকড়সার জাল।
প্রশ্ন ৪৬০ : সবার সেরা ' লড়াই ' ?
উত্তর : যমে - মানুষে লড়াই।
––---------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক।
খুব সুন্দর।
ReplyDelete