রম্যরচনা : প্রশ্নোত্তরে মন





প্রশ্ন ১ : মন কি ?
উত্তর  : মন- ই জানে।গানটি শুনেন নি ' কেউ জানে না কেউ জানে না মন জানে ------
প্রশ্ন ২ : মন আছে তার প্রমাণ কি ?
উত্তর   :  মন আছে বলেই তো মনোমালিন্য হয়।
প্রশ্ন  ৩ : এগিয়ে চলার প্রথম কথা কি ?
উত্তর   : মনের জোর।
প্রশ্ন  ৪ : আনন্দে  মন কেমন  হয় ?
উত্তর  :  আত্মহারা হয়।
প্রশ্ন  ৫ :  মন কি খোঁজে ?
উত্তর   :  মনের  মানুষ।
প্রশ্ন ৬ : মানুষের জীবনে জটিলতা কিভাবে আসে ?
উত্তর  :   মন ও বুদ্ধির অস্থিরতায়।
প্রশ্ন   ৭ : মনের  সবচেয়ে বিশ্রী অবস্থা কখন হয় ?
উত্তর  : 'হানি' আছে ' মুন ' ও আছে অথচ ' হানিমুন'
               হচ্ছে না।
প্রশ্ন ৮ : মন জ্বালা কিভাবে মেটায় ?
উত্তর  : নিজ রুচি অনুযায়ী কাজ করে।উচ্চ মেধাযুক্ত
            সরল মন সহ্য করে এবং সব কিছু সময়ের
           উপর ছেড়ে দেয়। মধ্যেমেধার মন কাঠি  দেয়।
            নিম্নমেধাযুক্ত ও নিম্নরুচিসম্পন্ন মন কাঠি তো
            দেয়-ই সাথে কুরুচিসম্পন্ন মন্তব্যও  করে।
প্রশ্ন ৯ : মন আসলে সত্যিই কি ?
উত্তর   : সত্যি মিথ্যা জানি না। লোকে তো বলে 
             মনপাখি।তারপর জানি নে বাপু! প্রাঞ্জল 
           বক্সীর গাওয়া গানটি শোনেন নি ! আমার
           মনের চড়ুই পাখি তোমার ডালে বসে -------
প্রশ্ন  ১০:  মন কার উপর রাগ করে ?
উত্তর   :  বিরোধী মনভাবাপন্নদের উপর ।
প্রশ্ন  ১১ :  মন কি ভয় করে ?
উত্তর   :  সমন।




প্রশ্ন  ১২ : কেউ কেউ বলেন মন নাকি স্মৃতির পাতা ?
উত্তর     : বটে-ই  তো। শচীন ভৌমিকের লেখা রাহুল
                দেববর্মনের গানটি শুনেন নি। ' মনে পড়ে
                  রুবি রায় ' ।
প্রশ্ন ১৩ : মন কি ভোগ করে ?
উত্তর  :  মানসিক  যন্ত্রণা ।
প্রশ্ন  ১৪ : মনের মানুষ মন খোঁজে কেন ?
উত্তর  : মনের কথা কইবার জন্য ।
প্রশ্ন  ১৫ : মানসিক  চাপের উৎস কি ?
উত্তর  : মন।
প্রশ্ন ১৬ : মন দুর্বল হলে কি হয় ?
উত্তর    :  কুসংস্কার বাসা বাঁধে।
প্রশ্ন ১৭ : মন কি কেউ কাড়তে পারে ?
উত্তর  : সুন্দর মুখ তো পারেই।
প্রশ্ন ১৮ : মনের স্বভাব কেমন ?
উত্তর    :  উড়ু উড়ু।
প্রশ্ন ১৯ : মন কি মানে না ?
উত্তর  :  মন মানে না।
প্রশ্ন  ২০ : মন মানে না কেন ?
উত্তর  : অবুঝ মন তাই --
প্রশ্ন ২১ : মনের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি ?
উত্তর  : ,মন বিজ্ঞানের কথা ভাবে না, কিন্তু বিজ্ঞান
            মনের খোঁজ করে।
প্রশ্ন ২২: খোলামনে কি করা উচিত ?
উত্তর  : একমাত্র তর্ক- ই খোলা মনে করা উচিত।
প্রশ্ন ২৩ : মন আর মগজের মধ্যে কোন সম্পর্ক আছে 
              কি ?
উত্তর  : আছে বই কি ? মগজ যেটুকু বোঝায় মন 
           মন সেটুকুই বোঝে।
প্রশ্ন ২৪ ; মুক্তমনা হতে গেলে কি করতে হবে ?
উত্তর    : দমবন্ধ অবস্থার পরিবর্তন ঘটিয়ে প্রাণভরে 
             শ্বাস নিতে হবে।




প্রশ্ন ২৫ : মুখের সাথে মনের কি কোন সম্পর্ক আছে ?
উত্তর  :  আছে-ই তো। মুখের কথা না মনের কথা তা               তা তো মুখ দেখে-ই বুঝি।
প্রশ্ন  ২৬ : মনের কথা কি ভাবে বোঝা যায় ?
উত্তর     : চোখে- চোখে।
প্রশ্ন  ২৭ : মনের কি কোন রোগ হয় ?
উত্তর     : হয়-ই তো।মানসিক রোগের জন্য ডাক্তার,
              ওষুধ কোম্পানি, ওষুধ দোকানি তো করে 
               কম্মে খাচ্ছে।
প্রশ্ন ২৮ :  মন কখন অখুশি হয় ?
উত্তর   :  মান্যতা  না পেলে ।
প্রশ্ন ২৯ : কেন মনোযোগী হওয়া উচিত ?
উত্তর  : নইলে  সুযোগ হাতছাড়া হয়।
প্রশ্ন ৩০ : মনঃসংযোগ কখন নষ্ট হয় ?
উত্তর   : দুঃখ বা মন খারাপ হলে।
প্রশ্ন ৩১ : আজকের দিনে সবচেয়ে জরুরী কি ?
উত্তর   :  মনের কথা মুখ দিয়ে বার না করা ।
প্রশ্ন ৩২ : সবচেয়ে বেশি মানসিক শান্তি কি সে পাওয়া
               যায় ?
উত্তর    :  রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে মানুষের মুখে 
              হাসি ফোটানোয়।
প্রশ্ন ৩৩:  মনের মেজাজ কেমন হওয়া উচিত ?
উত্তর   :  ফুরফুরে ।
প্রশ্ন ৩৪ : মনের মতো বলতে কি বুঝায় ?
উত্তর   : এখনোও কেউ-ই ঠিক করে উঠতে পারে নি?
প্রশ্ন  ৩৫ : একমনে কি করা উচিত ?
উত্তর    :  পড়াশুনা।
প্রশ্ন ৩৬ : মন কি দেখে ?
উত্তর  : স্বপ্ন ! স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন------
            নচিকেতার গানেই তো আছে।




প্রশ্ন ৩৭ : মন খিঁচড়ে যায় কখন ?
উত্তর   : কোন কিছু না পেলে ।
প্রশ্ন ৩৮ : ভাল থাকতে নিজেকে মনে মনে কি ভাবতে 
              হবে ?
উত্তর   : ভাগ্যবান।
প্রশ্ন ৩৮ : মনের দরজা খোলার উপযুক্ত সময় কখন ?
উত্তর   : প্রেমে পড়ার আগে ।
প্রশ্ন ৩৯ : প্রেমে পড়লে মন কি করে ?
উত্তর  : আনচান আনচান করে।
প্রশ্ন ৪০ : প্রেমিক  মন কি খায় ?
উত্তর  :  হাবুডুবু।
প্রশ্ন ৪১ : মন ভাঙলে কি হয় ?
উত্তর  : এমন কোন আঠা নেই যে জোড়া লাগায়।
প্রশ্ন ৪২: প্রেমিক মন কেমন হয় ?
উত্তর  : আনমনা।
প্রশ্ন  ৪৩ : মনের সাথে যুদ্ধ কখন হয় ?
উত্তর   : রিস্ক নেওয়ার আগে।
প্রশ্ন ৪৪ : মনের আয়না কিসের কাজ করে ?
উত্তর  :  বিবেকের।
প্রশ্ন ৪৫ : মন কি সহ্য করতে পারে না ?
উত্তর   :  আঘাত।
প্রশ্ন ৪৬: সুন্দর দৃশ্যে মনের অবস্থা কেমন হয় ?
উত্তর  :  ভরে যায়।
প্রশ্ন  ৪৭ : মন চাঙ্গা হয় কি ভাবে ?
উত্তর  : বিট নুনযুক্ত লেবু রসের চা খেয়ে ।
প্রশ্ন ৪৮ : মনকে কে টানে ?
,উত্তর  : কার মন কে টানে বুঝা দায়।কারও মনকে
             পাহাড় টানে।কারও মনকে সমুদ্র টানে। কেউ
            জঙ্গলের টানে পাগলপারা।আবার কারও মন
             পরচর্চা পরনিন্দায় এতই মশগুল যে মন নেই
              নিজের কাজে।




প্রশ্ন  ৪৯ : বিপদের মুখ থেকে বাঁচার পর মনের অবস্থা
                 কেমন হয় ?
উত্তর ;          হ্যাঁচর- প্যাঁচর।
প্রশ্ন  ৫০ ;  ভাবুক মন কি করে ?
উত্তর  :       আকাশ-পাতাল ভাবে।
প্রশ্ন ৫১ : মন তরল ,বায়বীয় না কঠিন ?
উত্তর   :  তিন রকমের ই হয়।প্রেমিক মনের উড়ু উড়ু
               ভাব থেকে এটা পরিষ্কার মন বায়বীয়। 
                আবার মান অভিমানের পালা শেষে মন
                 গলে জল হয়।তবুও কি বলবো মন তরল 
                নয়? আবার বাবার মন এতই কঠিন যেন 
                  ঝুনো নারকেল। ভেতরে যে স্নেহ পদার্থ
                আছে বাইরে থেকে বুঝতেই পারা যায় না।
প্রশ্ন ৫২ : মনের মতো খাবার পেলে কি হয় ?
 উত্তর    :  জিভে জল আসে।
প্রশ্ন  ৫৩ : মননক্ষমতা কি ?
উত্তর     ; মনের মূলশক্তি।
প্রশ্ন ৫৪ : উৎফুল্ল মন কি করে ?
উত্তর   : হই চই করে।
প্রশ্ন ৫৫ : মনের পরিমাপ কি করা যায় ?
উত্তর : এক্ষেত্রে Washington Irving এর কথাটি
           বলা যেতে পারে ' Little minds are tamed             and subdued by misfortune, but great
             minds rise above it."
প্রশ্ন ৫৬ : মনের মত ছেলে বা মেয়ে বলতে ঠিক কি
              রকম ?
উত্তর   : ধ্যাৎ  !  এসব বলতে নেই।
প্রশ্ন  ৫৭ :  কিসের জন্য মন-মরা ভাব দেখা যায় ?
উত্তর   :  অবসাদের।




প্রশ্ন ৫৮ :  মনে মনে কি কি হয় ?
উত্তর   :  অনেক কিছুই হয়।যেমন অঙ্ক কষা হয়,প্রেম
             হয়,অহংকার হয়,পড়া হয়,আশা হয় আবার
             হতাশাও হয়।
প্রশ্ন ৫৯ : স্ত্রীর মন কখন ভাঙে ?
উত্তর  : স্বামীর উদাসীনতা মাত্রা ছাড়ালে।
প্রশ্ন ৬০ : বেগ ও আবেগের মধ্যে ফারাক কি ?
উত্তর   :  বেগ- ও বেগ।আবেগও বেগ।বেগের সাথে 
              মনের সম্পর্ক নেই ।আবেগের সাথে আছে।
প্রশ্ন ৬১ :  শরীর -মন ভালো রাখতে কি করতে হবে?
   উত্তর    : শুধুমাত্র হোমিওপ্যাথী- এলপ্যাথীতে কাজ
                  হবে না। যেটা খুব জরুরী সেটা হল সাথে
                   টেলিপ্যাথী ও সিমপ্যাথীও খুব দরকার।
প্রশ্ন  ৬২ : দরকারের  সময় কি মনে পড়ে না ?
উত্তর   : প্রয়োজনীয় কথা ও জিনিস।
প্রশ্ন ৬৩ : ,মন-জয় কীভাবে করা যায় ?
উত্তর   :  একমাত্র ভালবেসেই মন জয় করা যায়।
প্রশ্ন  ৬৪ : সম- মনভাবাপন্নদের  সাথে কি হয় ?
উত্তর   :  দহরম-মহরম।
প্রশ্ন ৬৫:  মনের কোন থেকে কি মুছে দেওয়া দরকার?
উত্তর :  দীনতা।
প্রশ্ন ৬৬: ,মন না থাকলে কি হতো ?
উত্তর   : মনোবিদ শব্দটা অভিধান থেকে বাদ দিতে
             হোত ।
প্রশ্ন   ৬৭: কার মনোভাব বুঝে  কাজ করবেন ?
উত্তর   :  উপরওয়ালার।
প্রশ্ন : ৬৮ : মনে  কখন প্রশ্ন জাগে ?
উত্তর    :  সন্দেহ  হলে।
প্রশ্ন ৬৯: মন চুরি করা কি অপরাধ ?
উত্তর  :  কারো মন চুরি করেছেন বুঝি !





প্রশ্ন ৭০ :  সবাই কি মনে করে ?
উত্তর  :  শেষ হাসি তিনি-ই হাসবেন।
প্রশ্ন ৭১ : মানুষ মনেপ্রাণে কাদের বর্জন করে ?
উত্তর  : মেকি মানুষদের।
প্রশ্ন ৭২ :মানুষ মন থেকে কি পছন্দ করে ?
উত্তর : মানবিক মুখ।
প্রশ্ন ৭৩ : মনস্কামনা পূরণের চাবিকাঠি কি ?
,উত্তর  ;  কঠোর পরিশ্রম।
প্রশ্ন ৭৪ : হুমকি খেলে মন কি করে ?
উত্তর  ;  আশঙ্কায় ভোগে।
প্রশ্ন ৭৫ : মন বিষাক্ত হয় কেন ?
,উত্তর  : বৈষম্যমূলক আচরণের ফলে।
প্রশ্ন ৭৬ : মন বিদ্রোহী হয় কখন ?
উত্তর  : প্রতিবাদের রাস্তা বন্ধ হলে।
প্রশ্ন ৭৭ :ভুলোমন কাদের হয় ?
উত্তর   : যারা সারাক্ষণ একটা জিনিস নিয়ে গভীর
             ভাবে ভাবেন।অন্য জিনিস তাদের মাথায়
               ঢোকে না।
প্রশ্ন ৭৮ : মন নিয়ে কি করা উচিত নয় ?
উত্তর  : খেলা করা।
প্রশ্ন ৭৯:  মন কষাকষি কেন হয় ?
উত্তর : বুঝা দায়।তবে এটা না থাকলে-ই পরিবারের 
           পক্ষে, সমাজের পক্ষে ও দেশের পক্ষে ভালো।
প্রশ্ন ৮০ : মন কত রকমের হয় ?
উত্তর  :  বলা কি সম্ভব ? সুমন, কুমন,দুসমন, মামুন,
              ভুলোমন,ভোলামন,মনমোহন,মনমহিনী,
                 উঁচুমন,নিচুমন, মনময়ূরী আরও কত যে
                  মন আছে বলে শেষ করা দায়।





প্রশ্ন ৮১ :  মন কি পন্থী ?
উত্তর   :  সুমন পন্থী।
প্রশ্ন ৮২  : ভোলামন কোথায় বেশী পাওয়া যায় ?
উত্তর    :  গানে।
প্রশ্ন ৮৩ : সোনামন কি ?
উত্তর  : ঠিকই জানেন ! ন্যাকা সাজছেন।
প্রশ্ন  ৮৪ : মন কষাকষি কি খুব জরুরী ?
উত্তর  : সেটা যারা করে তারাও জানে । তবুও ----
প্রশ্ন  ৮৫ : দাম্পত্য জীবনে মনের ভূমিকা কি ?
উত্তর    :  কষাকষি করা।
প্রশ্ন ৮৬ : মনের উজ্জ্বলভাব সবচেয়ে বেশি ফুটে ওঠে
              কি সে ?
উত্তর  : মন জোছনায়।
প্রশ্ন ৮৭ : মন কোথায় দেবেন ?
উত্তর   : জলে। শ্রদ্ধেয় সুনীলবরণের লেখা একটি 
             গানে(কণ্ঠশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য) এরকমই
               আছে ------ 'জল ভরো কাঞ্চনকন্যা জলে 
               দিয়া মন।'
প্রশ্ন ৮৮ : মন কি স্পর্শ করতে চাই ?
উত্তর    : ,হৃদয়।
প্রশ্ন  ৮৯ : মন কি ছবি তোলে ?
উত্তর  :  মন ক্যামেরা তো তুলেই।
প্রশ্ন ৯০ : মন কোন পদ্ধতিতে যোগাযোগ রাখে ?
উত্তর  :  দেওয়া - নেওয়া।
প্রশ্ন ৯১ : কার মনে আঘাত দিতে নেই ?
উত্তর   : মানসিকভাবে বিপর্যস্ত মানুষের।
প্রশ্ন ৯২ : মনের আক্ষেপ কি ?
উত্তর    :  মন দিলে না বধূ।
প্রশ্ন ৯৩ : বিশেষ বিশেষ ঘটনা মনে কি করে ?
উত্তর    :  দাগ কাটে।





প্রশ্ন ৯৪ : মন কি করে ?
উত্তর  : কেমন কেমন করে।
প্রশ্ন ৯৫ : কোন মনোভাব ত্যাগ করা উচিত ?
উত্তর  : একরোখা।
প্রশ্ন ৯৬ :  মন কি করা যায় না ?
উত্তর   : মেরামত।
প্রশ্ন ৯৭ : মানুষ মনে মনে কি পায় ?
উত্তর   :  কষ্ট  পায়।
প্রশ্ন ৯৮ : মানুষ আপনমনে কি করে ?
উত্তর     :  বিড়বিড় করে ?
প্রশ্ন  ৯৯ : মন কিসে ভুলে ?
উত্তর   :প্রবাদ-প্রবচনে আছে ' সুন্দরেতে মন ভুলে না--
              মন ভুলে তার গুনে।'
প্রশ্ন ১০০ : সবার সেরা মানুষ কে ?
উত্তর    :  মনের মানুষ।
প্রশ্ন ১০১ : মনের ঐতিহাসিক ভুল কি ?
উত্তর      : যা পায় তাতে খুশি না হওয়া।


--------------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক।
              













Comments

Post a Comment

Popular posts from this blog

জোকস: সবার সেরা ( পর্ব -১)

জোকস : সবার সেরা ( পর্ব -৫)

জোকস : সবার সেরা ( পর্ব - ৩)